বিশ্বকাপে অনীহা পপির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মতো বিনোদন জগতের বড় তারকারাও এখন বিশ্বকাপ জ্বরে আক্রান্ত। কেউ কেউ খেলা দেখতে দক্ষিন আফ্রিকাতেও যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। তবে বিশ্বকাপ ফুটবল নায়িকা পপির মনটাকে মোটেও গলাতে পারেন নি। তাঁর মতে,‘ আমি আসলে বাইরের দেশের খেলা নিয়ে মাতামাতি করিনা। বিদেশিদের খেলা দেখা মানে অযথা সময় নষ্ট করা। তিনি আরো বলেন - যদি বিশ্বকাপে বাংলাদেশ খেলতো তাহলে অবশ্যই দেখতাম। আপনি কি মনে করেন বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারবে, এমন প্রশ্নের জবাবে পপি বলেন আমার বিশ্বাস বাংলাদেশ দলকে যদি ঠিকভাবে প্রশিক্ষন দেওয়া যায় তাহলে তারাও একদিন বিশ্বকাপে খেলবে। কারন বিশ্বকাপে খেলছে এমনও দেশ আছে যাদের অবকাঠামোগত অবস্থা বাংলাদেশের চেয়েও খারাপ।