বিশ্বকাপের উদ্বোধনে গান গেয়ে উ ৎফুল্ল সনু
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের জমকালো আসর হয়ে গেল গত বৃহস্পতিবার। উদ্বোধনী অনুষ্ঠানে গান শেষ করে বাংলাদেশ থেকে ফিরে গেছেন সনু। বাংলাদেশ থেকে দিল্লি যাওয়ার পর বিমানবন্দরে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইতে পারার অনুভূতি প্রকাশ করেন। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষা ৎকারে তিনি বলেন, ‘বিশ্বের নামীদামি ক্রিকেটারদের সামনে গান করতে পারার অনুভূতিই অন্য রকম। এটি ভাষায় প্রকাশ করতে পারব না। এটা আমার জীবনের একটি গৌরবময় অধ্যায় হয়ে থাকবে। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে গাইতে পারাটা এককথায় অসাধারণ।’সনু এও বলেন, লেটস গো ফর গ্লোরি গানটির কথাগুলো শুধু ক্রিকেটারদের জন্যই নয়, মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য।ভারত বিশ্বকাপ জিতবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ হ্যাঁ, অবশ্যই। আমাদের দলটা ভালো এবং তারা খুব ভালো খেলছে। বর্তমানে ভারতীয় দলে বেশ কিছু তরুণ ও মেধাবী খেলোয়াড় রয়েছে। তারা সবাই এরই মধ্যে দলে নিজেদের দক্ষতার কথা জানান দিতে সক্ষম হয়েছে। আমি নিশ্চিত যে বিশ্বকাপে তারা বেশ ভালো খেলাটাই খেলবে।’ তিনি আরও বলেন, শচীন টেন্ডুলকার তাঁর প্রিয় খেলোয়াড়দের মধ্যে অন্যতম। সনু নিগম আরও বলেন, ‘ছোটবেলায় আমার ক্রিকেটের প্রতি প্রচুর আগ্রহ ছিল। স্কুল-কলেজে ক্রিকেট খেলেই আমি বড় হয়েছি। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে আজ পর্যন্ত মাঠে বসে খেলা দেখার সে রকম কোনো সুযোগ এখনো হয়নি। তবে এবার ইচ্ছে আছে মুম্বাইয়ে ফাইনাল খেলাটা দেখার।’