বিশ্বকাপের তাৎক্ষণিক স্কোর দেখা যাচ্ছে না কেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ
বিশ্বকাপ

বিটিভি, মাছরাঙা টিভি ও গাজী টিভিতে ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলের খেলা সম্প্রচারের সময় স্কোর ও সময় দেওয়া হচ্ছে না৷ কেন?
জানা গেছে, এই স্কোর আর সময় জানার জন্য আরও অপেক্ষা করতে হবে দর্শকদের৷
গাজী টিভি ও মাছরাঙা টিভি কনসোর্ডিয়ামের সমন্বয়ক এবং টপ অব মাইন্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াউদ্দিন আদিল বলেন, ফিফার নির্দেশনা অনুযায়ী টিভির পর্দায় বাঁয়ে কোনো লোগো থাকতে পারবে না আর তখন পর্দায় অন্য কিছু দেওয়া যাবে না৷ পর্দায় খেলার স্কোর ও সময়ের বক্স দেওয়ার জন্য ফিফার অনুমোদন নিতে হবে৷ এরই মধ্যে ফিফার কাছে এই অনুমোদন চেয়ে পত্র পাঠানো হয়েছে৷ অনুমোদন পাওয়ার পরই বিটিভি, গাজী টিভি ও মাছরাঙা টিভিতে খেলার স্কোর ও সময়ের বক্স দেওয়া হবে৷