বিশ্বকাপের থিম সংয়ে মিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আরো জোরে সবার আগে, চতুপার্শ্বে ক্রিকেট তাপে চার-ছক্কা মাঠ পেরিয়ে, খেলছে দ্যাখো দামাল ছেলে। পেরিয়ে বাধা, ঘূর্ণি ধাঁধা কিংবা গতির তুমুল কোনো ঝড়/বাতাস কেটে, তুমুল বেগে, হাজার উল্লাসে জয়ের নিশান গড়, মার ঘুরিয়ে, জিতবে এবার জিতবে ক্রিকেট।’ এটি আইসিসি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের থিম সং। গেয়েছেন রাঘব চ্যাটার্জি। সুর ও সংগীত পরিচালনা করেছেন শংকর-এহসান-লয়। গানটির গীতিকার বাংলাদেশের শেখ রানা। এবার বিটিভির উদ্যোগে গানটির একটি ভিডিও তৈরি হচ্ছে। গানটিতে মডেল হয়েছেন লাক্স তারকা বিদ্যা সিনহা সাহা মিম। বেশ কয়েকদিন ধরে গানটির মহড়া চলছে। গানটিতে মিমের সঙ্গে অংশ নেবেন তানজিল ও তাঁর ড্যান্স গ্রুপ ঈগল। বিশ্বকাপ ক্রিকেট চলাকালে গানটি বিটিভিতে প্রচারিত হবে বলে জানা গেছে। চার মিনিট ব্যাপ্তির এই গানটি নির্মিত হচ্ছে বিটিভির নির্বাহী প্রযোজক নুর আনোয়ার রঞ্জুর তত্ত্বাবধানে।ভিডিও নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, প্রথমত এটি বিটিভির একটি ম্যাগাজিন অনুষ্ঠানের জন্য নির্মিত হচ্ছে। পাশাপাশি বিশ্বকাপ খেলা চলাকালে এটি ফিলার সং হিসেবে ব্যবহূত হবে। তিনি এও বলেন, আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে বিটিভিতে এটির প্রচার কাজ শুরু হবে। গানটির মিউজিক ভিডিওতে অংশ নেওয়া প্রসঙ্গে মিম বলেন, বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে এরই মধ্যে বেশ কয়েকটি নাটকের কাজ করেছি। এ ছাড়া বিশ্বকাপের কয়েকটি অনুষ্ঠানে পারফর্ম করতে হবে আমাকে। তবে এটি সব কিছুর থেকে আলাদা। কারণ এটি বিশ্বকাপের থিম সং। খুব ভালো লাগছে গানটির সঙ্গে পারফর্ম করতে পেরে।