বিশ্বকাপের স্তবগান যুগে যুগে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৯৮–এর রিকি মার্টিেনর গান ‘কোপা দে লা ভিদা’
১৯৯৮–এর রিকি মার্টিেনর গান ‘কোপা দে লা ভিদা’

বিশ্বকাপের স্তবগান বা অ্যান্থেমগুলো শুধু ফুটবল উন্মাদনা উসকে দেওয়ার জন্য নয়, গানগুলো একই সঙ্গে প্রতিটি বিশ্বকাপকে স্মরণীয় করে রাখে এবং একই সঙ্গে আয়োজক দেশের পরিচয় এবং বিশ্বমৈত্রীরও প্রতীক বহন করে। এই গানগুলো নিয়ে মাতামাতি বা উৎসাহ নতুন কিছু নয়। সেই ১৯৬২ সাল থেকে যাত্রা শুরু করে আজকের ‘উই আর ওয়ান’ পর্যন্ত চলছে। তাই বলে কিন্তু সব গান শ্রোতাপ্রিয়তা পায়নি। গতবারের আন-অফিশিয়াল ‘ওয়েভিন ফ্ল্যাগ’ যেমন সাদরে গৃহীত হয়েছিল, তেমনি জাপান বিশ্বকাপের অ্যান্থেম হয়েছিল সুপার ফ্লপ। বিশ্বকাপের দোরগোড়ায় দাঁড়িয়ে চলুন আজ পরিচিত হয়ে নিই সেই আলোচিত-সমালোচিত গানগুলোর সঙ্গে।

২০১০-এর ওয়েভিং ফ্ল্যাগ
২০১০-এর ওয়েভিং ফ্ল্যাগ


বিশ্বকাপ অ্যান্থেমগুলোর নাম নিলে এখনো যে গানগুলো শ্রোতারা আগ্রহে স্মরণ করেন তাদের মধ্যে অন্যতম হলো ২০০৬-এর ‘সেলিব্রেট দা ডে’। গানটি ফুটবল খেলার মাধ্যমে মানবঐক্য প্রকাশ করে। ১৯৬২-এর এল রক ডেল মুন্ডিয়ালকে বিশ্বকাপ অ্যান্থেমের পথপ্রদর্শক বললে অত্যুক্তি হবে না৷ এটি না থাকলে শ্রোতারা অনেক কিছু থেকে বঞ্চিত হতেন। ২০১০-এর ‘ওয়েভিন ফ্ল্যাগ’ ফিফার অ্যালবামের অংশই ছিল না, কিন্তু তার পরও গানটি ফুটবলপ্রেমীদের জন্য উত্তেজনাপূর্ণ।

২০১০-এর ওয়াকা ওয়াকা
২০১০-এর ওয়াকা ওয়াকা

‘ওয়াকা ওয়াকা’ ২০১০-এর আরেকটি গান যা পুরোপুরি আফ্রিকান স্বাদকে বিশ্ববাসীর সঙ্গে পরিচিত করিয়ে দেয়, আর শাকিরার ভিন্ন নাচের ধরন সবার নজর কাড়ে। অন্যদিকে ২০০২-এর ‘বুম’ এবং এবারের ‘উই আর ওয়ান’ শ্রোতাদের সমালোচনার শিকার। এই দুটি গান অ্যান্থেম হিসেবে তাদের চাহিদা পূরণ করতে পারেনি। অন্যদিকে এবার শাকিরার ‘লা লা লা’ মুক্তির দেড় সপ্তাহেই সুপার হিট!
১৯৯৮ সাল অ্যান্থেমের জন্য যেন এক মাইলফলক। সেবার প্রথম আয়োজক দেশ ফ্রান্স একটু ভিন্ন ধাঁচের গানের জন্য রিকি মার্টিনকে দায়িত্ব দেয় এবং তাঁর গান ‘কোপা দে লা ভিদা’ ব্যাপক গ্রহণযোগ্যতা পায়। ধনাত্মক শক্তির বিচারে গানটি একক ও অনন্য।
প্রতিবার বিশ্বকাপে ফিফা এখন অ্যালবাম বের করে, সেখানে ইংরেজি ছাড়াও বিভিন্ন ভাষায় আন্তর্জাতিক এবং স্থানীয় শিল্পীদের ফুটবল নিয়ে গাওয়া একাধিক গান থাকে।