বিশ্বজিতের সুরে কিশোরের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমার বিশ্বজিতের সুরে গান গেয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা কিশোর। কিশোরের তৃতীয় অ্যালবামে ‘তোমার জন্য’ শিরোনামে গানটির সুর করেছেন কুমার বিশ্বজিৎ। অ্যালবামের নাম অগোছালো ভালোবাসা। আগামী ভালোবাসা দিবসে বাজারে আসবে অ্যালবামটি।কুমার বিশ্বজিৎ বলেন, ‘কিশোরকে আমি অনেক দিন ধরেই জানি। ওঁর গান গাওয়ার ধরন চমৎকার। তা ছাড়া কিশোর নিজেও অনেক দিন ধরেই অনুরোধ করছিল। আশা করছি, কিশোরের কণ্ঠে আমার সুর করা গানটি সবার ভালো লাগবে।’অ্যালাবামের একটি দ্বৈত গানে কিশোরের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী।অ্যালবামের অন্য দুজন সুরকার হলেন সুমন কল্যাণ ও কিশোর নিজেই। অ্যালবামে একটি গানও লিখেছেন কিশোর। অন্য গানগুলো লিখেছেন আসাদুল্লাহ দেহলভি, লুুৎফর হাসান, জাহিদ আকবর, সেজুল হোসেন, মাহমুদ মানজুর ও সোমেশ্বর অলি।কিশোর বললেন, ‘দুটি কারণে অ্যালবামটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এখানে কুমার বিশ্বজিতের সুর করা গান গেয়েছি। আর একটি গানে ফাহমিদা নবীর সঙ্গে আমি কণ্ঠ দিয়েছি। পুরো কাজটিতেই আমি একটু নতুনত্ব আনার চেষ্টা করেছি।’