বিশ্বজিতের ‘জেগে ওঠো বাংলাদেশ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গান তো সব সময় করি। কিন্তু এই মুহূর্তে গতানুগতিক গানের বাইরে দেশের গান হিসেবে আমার কাছে এই গানটি খুবই গ্রহণযোগ্য মনে হয়েছে।’—বললেন শিল্পী কুমার বিশ্বজিৎ।গত বুধবার এটিএন বাংলার জন্য নির্মিত ‘এখনই সময়, যেখানে বিজয়, যেতে হবে সেখানে, একই সাথে আজ তুলেছি আওয়াজ, জীবনের জয়গানে, শোনো গো জন্মভূমি জয় আনব খুঁজে, চমকে দেব পৃথিবী লাল-সবুজে, বাংলাদেশ বাংলাদেশ, জেগে ওঠো বাংলাদেশ’—শওকত আলী ইমনের সুরে এমন কথার ‘বাংলাদেশ’ গানটির মিউজিক ভিডিওতে অংশ নেন তিনি।কুমার বিশ্বজিৎ আরও বলেন, ‘১৫ জুলাই এটিএন বাংলার প্রতিষ্ঠাবার্ষিকী। চ্যানেলটি থেকে যখন একটি গান করতে আমন্ত্রণ জানানো হলো, তখন এই গানটি নির্বাচন করেছি। কারণ, আমাদের অর্জন, স্বপ্ন, ভবিষ্যৎ এবং প্রত্যাশা—প্রতিটি উপাদানই গানটির কথায় রয়েছে। এ কারণে মিউজিক ভিডিওর জন্য গানটি নির্বাচন করেছি।’বিলাস খানের পরিচালনায় গানটির ধারণকাজ হয় আশুলিয়াসংলগ্ন এক খোলা বালুচরে।কুমার বিশ্বজিৎ জানান, তিনি এই গানটি ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১০’ অনুষ্ঠানে প্রথম করেন। এখন তিনি এটিএন বাংলার মাধ্যমে এর আবেদন বাঙালি দর্শকের হূদয়ে পৌঁছে দিতে চান।