বিশ্বনাটকের যূথ উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিষ্ঠার তিন দশক পূর্ণ করেছে মহাকাল নাট্যসম্প্রদায়। এ উপলক্ষে দলটি নিয়েছে বছরব্যাপী কর্মসূচি। এর অংশ হিসেবে কাল বুধবার শুরু হচ্ছে ১৩ দিনব্যাপী ‘বিশ্ব নাটকের যূথ উৎসব’। উৎসবের স্লোগান ‘তিরিশটি শ্রাবণের মেঘ শঙ্খে মহাকালের নাট সুর’। উৎসব চলবে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার, স্টুডিও থিয়েটার এবং ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে। উৎসবে বাংলাদেশের ২৯টি নাট্যদল এবং ভারতের বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গ রাজ্যের ছয়টি নাট্যদল অংশগ্রহণ করবে। গতকাল সোমবার শিল্পকলা একাডেমীর নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।