বিশ্বনাটকের যূথ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে গতকাল মঞ্চস্থ বনমানুষ নাটকের একটি দৃশ্য ষ ছবি: প্রথম আলো
জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে গতকাল মঞ্চস্থ বনমানুষ নাটকের একটি দৃশ্য ষ ছবি: প্রথম আলো

মহাকাল নাট্যসম্প্রদায় পূর্ণ করল প্রতিষ্ঠার তিন দশক। মঞ্চনাটকে এই গৌরবময় অর্জন উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে সংগঠনটি। এর অংশ হিসেবে গত বুধবার শুরু হয়েছে ‘বিশ্বনাটকের যূথ উৎসব’ শীর্ষক ১৩ দিনব্যাপী নাট্যোৎসব।
‘তিরিশটি শ্রাবণের মেঘশঙ্খে মহাকালের নাটসুর’ স্লোগান নিয়ে শুরু হওয়া এই উৎসবে মহাকালসহ বাংলাদেশের ২৯টি নাট্যদল এবং ভারতের বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গ রাজ্যের ছয়টি নাট্যদল অংশগ্রহণ করছে। প্রতিদিন শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় এবং ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে একটি নাটক মঞ্চস্থ হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার উৎসবের দ্বিতীয় দিনে ছায়ানট মিলনায়তনে নবনাট মঞ্চস্থ করে ভেলকী, জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে প্রাচ্যনাট বনমানুষ এবং পরীক্ষণ থিয়েটার বুনন থিয়েটার মঞ্চস্থ করে চাকা।
আজ শুক্রবার জাতীয় নাট্যশালায় নাট্যকেন্দ্র মঞ্চস্থ করবে দুই যে ছিল এক চাকর এবং পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল করবে যুগলবন্দী। ছায়ানট মঞ্চে মঞ্চস্থ হবে সময় প্রযোজনা শেষ সংলাপ।