বিশ্ববীণারবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে। সকালে নতুন কলা ভবনের সামনে মহুয়াতলায় বাংলা বিভাগ আয়োজিত অনুষ্ঠানের অংশ হিসেবে রবীন্দ্র-মহুয়া মঞ্চের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির। এরপর সেখানে ছিল রবীন্দ্রসংগীত পরিবেশনা। এ ছাড়া নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ জহির রায়হান মিলনায়তনে দিনব্যাপী ‘বিশ্ব-বীণারবে বিশ্বজন মোহিছে’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে। বেলা ১১টায় মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে বাংলা বিভাগের অধ্যাপক আ খ ম দানীউল হক দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন। দিনের কর্মসূচিতে ছিল সেমিনার, গান, আবৃত্তি ও নাটক।