বিশ্বসংগীত ২০১০
আমেরিকান সংগীতের জন্য এ বছরটা বেশ সরগরম। নতুন শিল্পীদের সাফল্য, পুরোনোদের ফেরা—সব মিলিয়ে ভক্তরা পেয়েছে দারুণ কিছু অ্যালবাম। আবার নানা ঘটনা, তর্ক-বিতর্কে ট্যাবলয়েডের পাতাজুড়েও হয়েছে আলোচনা।এমিনেমের ‘রিকভারি’১০টি গ্র্যামি মনোনয়ন আর তিন মিলিয়নেরও বেশি বিক্রি—এমিনেমের বছরটা রাজসিক। রিকভারি অ্যালবামটি দিয়ে এমিনেম দেখিয়ে দিয়েছেন সংগীতাঙ্গনকে দেওয়ার মতো এখনো অনেক কিছু আছে তাঁর। রিহানার সঙ্গে জোট বেঁধে গেয়েছেন ‘লাভ দ্য ওয়ে ইউ লাই’। গানটির মিউজক ভিডিওতে অভিনয় করেছেন মেগান ফক্স। আর কী চাই ভক্তদের!মাইকেল জ্যাকসনের নতুন অ্যালবামমৃত্যুর পর মুক্তি পেল মাইকেল জ্যাকসনের নতুন অ্যালবাম মাইকেল। তবে কয়েকটি গানে আসলে মাইকেলের স্বর ব্যবহার করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মাইকেলের পরিবারের সদস্যরা। আমেরিকায় মুক্তির প্রথম সপ্তাহে টেইলর সুইফট ও সুসান বয়েলের পেছনে থেকে বিলবোর্ড চার্টের ৩ নম্বরে স্থান পায় অ্যালবামটি।বিবারের বছরএ বছর মুক্তি পেল কানাডীয় শিল্পী জাস্টিন বিবারের নতুন অ্যালবাম মাই ওয়ার্ল্ড টু। অ্যালবামের ‘বেবি’ গানটি এখন সবার মুখে। ১৬ বছর বয়সী এ শিল্পীর উপস্থিতিও সব জায়গায়। জাস্টিন বিবারের হেয়ারকাট দেখা যাচ্ছে আমেরিকান ফুটবল তারকাদের চুলেও। টেইলর সুইফটের এগিয়ে চলাস্পিক নাউ অ্যালবামটি দিয়ে এ বছরও মাতিয়েছেন টেইলর সুইফট। এবারই প্রথম সম্পূর্ণ অ্যালবামের গানগুলো নিজে লিখেছেন তিনি।হাইতির পাশেভূমিকম্পে গুঁড়িয়ে যাওয়া হাইতির সাহায্যে এগিয়ে এসেছিলেন বিনোদনজগতের তারকারা। হোপ ফর হাইতি নাউ অ্যালবামটি বিক্রির সমস্ত অর্থ দেওয়া হয় সাহায্য তহবিলে। স্টিভি ওয়ান্ডার, স্টিং, বোনো, ব্রুস স্প্রিংস্টিন, ওয়াইক্লেফ জিন, কোল্ডপ্লে, শাকিরা, অ্যালিসিয়া কিজ, বিয়োন্সে, জে জি, টেইলর সুইফট, রিহানা প্রমুখ শিল্পী অংশ নেন এতে। ফেব্রুয়ারি মাসে মুক্তি পায় সিঙ্গল উই আর দ্য ওয়ার্ল্ড টোয়েন্টি ফাইভ ফর হাইতি। মাইকেল জ্যাকসনের ‘উই আর দ্য ওয়ার্ল্ড’ গানটাই নতুন করে রেকর্ড করেন সেলিন ডিওন, টনি ব্র্যাক্সটন, ওয়াইক্লেফ জিন, আশার, একন, জ্যানেট জ্যাকসন, পিংক, মাইলি সাইরাস, জাস্টিন বিবার প্রমুখ শিল্পী। কেনিয়া ওয়েস্টের ফেরা২০০৯ কেটেছে সমালোচনা আর তিরস্কার শুনে। ২০১০ তাই ভক্তদের ভালোবাসা ফিরে পাওয়ার চেষ্টায় ত্রুটি রাখেননি কেনিয়া ওয়েস্ট। এ বছর টুইটারে আবার ক্ষমা চাইলেন টেইলন সুইফটের কাছে (আ’ম সরি টেইলর)। টেইলরের জন্য নাকি একটা গান লিখেছেন তিনি। তবে ভক্তদের জন্য সবচেয়ে বড় পাওয়া হলো কেনিয়ার নতুন অ্যালবাম মাই বিউটিফুল ডার্ক টুইস্টেড ফ্যান্টাসি।আমেরিকান আইডলের দুর্দশাজানুয়ারিতেই ঘোষণা দিয়েছিলেন সাইমন কাওয়েল; আইডল নয়, বরং দ্য এক্স ফ্যাক্টরের বিচারক হতে যাচ্ছেন তিনি। শুধু বিচারক নয়, প্রতিভার সংকটেও পড়েছিলেন আমেরিকান আইডল। সিজন থ্রির আইডল ফ্যান্টাশিয়া ব্যারিনোর আত্মহত্যার ব্যর্থ চেষ্টাও জন্ম দিয়েছে মুখরোচক বিতর্কের। দুই বিচারক ইলেন ডিজেনারেস ও কারা ডুগার্ডির জায়গায় এখন এসেছেন জেনিফার লোপেজ ও স্টিভেন টাইলার। ফলে ২০১১ সালটা আমেরিকান আইডলের হারানো জনপ্রিয়তা ফিরে পাওয়ার বছরও হতে পারে।শাকিরায় মাতোয়ারাবিশ্বকাপ ফুটবলে ‘ওয়াকা ওয়াকা’ গেয়ে শুধু আফ্রিকা নয়, পুরো দুনিয়া মাতিয়েছেন শাকিরা। কিনানের ‘গিভ মি ফ্রিডম’ গানটাও পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা।নতুন সংসার, নতুন অতিথি...সন্তানসম্ভবা অ্যালিসিয়া কিজ বিয়ে করলেন সুইজ বিটজকে। একটি ছেলেসন্তানও হলো তাঁর। ভারতে গিয়ে বিয়ের অনুষ্ঠান করলেন কেটি পেরি ও রাসেল ব্র্যান্ড দম্পতি। মারাইয়া ক্যারি-নিক ক্যানন দম্পতি ঘোষণা দিলেন সংসারে নতুন অতিথি আসার। একই খবর শোনালেন পিংক। আবার সংসার ভাঙল ক্রিস্টিনা অ্যাগুইলেরা, অ্যাভরিল ল্যাভিন ও লিঅ্যান রাইমসের। আলোচনায় লেডি গাগাএ বছর এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে আটটি পুরস্কার জিতে নিয়েছেন। তাঁর পোশাক দেখে এত দিন তো সবাই চমকাতই। এবার কাঁচা মাংসের তৈরি পোশাক পরে ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে হাজির হয়ে সবার চোখ কপালে তুলে দিয়েছেন।’