বিশ্বসফরে জ্যাকসনের পোশাক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত সংগীততারকা মাইকেল জ্যাকসনের মঞ্চে ব্যবহূত কিছু পোশাক এবার বিশ্বঘুরবে। ‘পপ কিং’ মাইকেল জ্যাকসন পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেও তাঁর স্মৃতিকে ধরে রাখতে এবার দক্ষিণ আমেরিকা, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে প্রদর্শিত হবে জ্যাকসনের ব্যবহূত বেশ কয়েকটি পোশাক। প্রদর্শনী শেষে চলতি বছরের ডিসেম্বরে নিলামে তোলা হবে জ্যাকসনের স্মৃতিবিজড়িত পোশাকগুলো।জ্যাকসনের পোশাকগুলোর মধ্যে আশির দশকের ‘ব্যাড’ ট্যুরের সময় জ্যাকসনের পরনের স্যুট এবং ক্রিস্টালখচিত দস্তানাও রয়েছে। ১৮ মে চিলির সান্তিয়াগোতে অবস্থিত ডে লা মোডা জাদুঘরে প্রথম প্রদর্শিত হবে এই পোশাকগুলো। এরপর পর্যায়ক্রমে বিশ্বের বিভিন্ন দেশে নিয়ে যাওয়া হবে সেগুলো। সম্প্রতি এমন তথ্যই জানিয়েছে ডেইলি এক্সপ্রেস।এই প্রদর্শনী ও নিলামের আয়োজন করেছেন জুলিয়েনস অকশনসের প্রতিষ্ঠাতা ড্যারেন জুলিয়েন। ডিসেম্বরের ২ তারিখে পোশাকগুলো নিলামে তোলা হবে। নিলাম থেকে আয়ের একটি অংশ দেওয়া হবে গাইড ডগস অব আমেরিকা ও নাথান অ্যাডেলসন হসপাইস নামের দাতব্য সংস্থাকে।