প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪০ জন শিল্পীর দলীয় চিত্র প্রদর্শনী শুরু হয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্রের সাংস্কৃতিক ভবনের চিত্রশালায়।
দলীয় প্রদর্শনীর দিক থেকে এটি কেন্দ্রের তৃতীয় আয়োজন। গতকাল শনিবার প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান হয় কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে। উদ্বোধন করেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন শিল্পী আবদুস সাকুর শাহ্। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ।
উদ্বোধনের পর উপস্থিত শিল্পীদের নিয়ে অতিথিরা প্রদর্শনীটি ঘুরে দেখেন। প্রদর্শনী চলবে ১৬ মে, প্রতিদিন বেলা তিনটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত।