বিশ্বসাহিত্য কেন্দ্রে রাজ্জাক স্মরণে চলচ্চিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজ্জাক
রাজ্জাক

বিশ্বসাহিত্য কেন্দ্রে চলছে প্রয়াত অভিনেতা নায়করাজ রাজ্জাক স্মরণে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী। গতকাল শনিবার শুরু হওয়া এই প্রদর্শনীতে দেখানো হবে মোট ছয়টি সিনেমা। এর মধ্যে আজ বেলা ৩টায় ক-খ-গ-ঘ-ঙ এবং সন্ধ্যা ৬টায় পিচঢালা পথ নামের দুটি ছবি। একই সময়ে আগামীকাল দেখানো হবে মধু মিলন ও আলোর মিছিল।

বিশ্বসাহিত্য কেন্দ্রের জে্যষ্ঠ সমন্বয়ক উজ্জ্বল হোসেন জানান, কেন্দ্রের চলচ্চিত্র মিলনায়তনে আয়োজিত এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। এটি আয়োজিত হয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোর ইশকুল কর্মসূচির অধীনে।