বিশ্বসুন্দরী ফিলিপাইনের মেগান ইয়ং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেগান ইয়ং
মেগান ইয়ং

এ বছর বিশ্বসুন্দরীর শিরোপা মাথায় তুললেন ফিলিপাইনের মেগান ইয়ং। প্রথম ও দ্বিতীয় রানার আপ হয়েছেন যথাক্রমে ফ্রান্সের মেরিন লরফেলিন ও ঘানার ক্যারেঞ্জার না ওকেলি শুটার।
ইন্দোনেশিয়ার বালি নাসা দুয়া কনভেনশন সেন্টারে গতকাল শনিবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শেষ হয়েছে মিস ওয়ার্ল্ড ২০১৩-এর জমকালো অনুষ্ঠান। এ বছর বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছেন নবনীত কর। আশানুরূপ সাফল্য না পেলেও সেরা বিশের মধ্যে জায়গা করে নিয়েছেন তিনি। এক খবরে এ তথ্য জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’।
বিশ্বসুন্দরী খেতাব পাওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে মেগান ইয়ং বলেন, ‘আনন্দ প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছি আমি। বিশ্বসুন্দরী হিসেবে আমাকে নির্বাচিত করায় সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কথা দিচ্ছি, এ-যাবত্কালের সেরা বিশ্বসুন্দরী হিসেবে নিজেকে প্রমাণ করব আমি।’