দোষ-গুণ মিলিয়েই মানুষ। তারকারাও এর বাইরে নন। তারকাদের ভালো গুণগুলো কী, তাঁদের কি কোনো মন্দ দিক আছে? এবার তারকার নিজের মুখেই শুনুন দোষ-গুণের খবরআমার যত দোষ মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ। তাই মানুষকে খুব সহজে বিশ্বাস করি আমি। কিন্তু এই বিশ্বাসটা অনেক সময় সমস্যা সৃষ্টি করে। যে কারণে কখনো মনে হয়, বিশ্বাসে মিলায় সমস্যা...হা হা হা। আমার ধৈর্য কম। অনেক সময় কোনো একটা বিষয়ে ধৈর্য ধরলে ফল ভালো হবে জেনেও দেখা যায়, অর্ধেক পথ না যেতেই ধৈর্য আর থাকে না। আমি সব সময় যেকোনো অনাচারের প্রতিবাদ করি। আমার এই প্রতিবাদ করাটা কখনো কখনো কাল হয়ে দাঁড়ায়। কারও কারও চোখে দোষের কারণ হয়ে ওঠে। এখন বলুন, আমার এই গুণটি কি দোষ?আমার যত গুণ সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারা দিন আমি যেন না খেপিয়া চলি—সহজে আমি খেপি না। কিন্তু খেপলে খবর আছে। আর এই রাগ-ক্ষোভ কমানোর জন্য একটা ওষুধও আছে আমার—বেশি রাগলে বাচ্চাদের সঙ্গে খেলতে শুরু করি। যে বিষয়ে যার ওপর রাগ হয়, প্রতিশোধ নেওয়ার কোনো চেষ্টা করি না। সবচেয়ে মজার ব্যাপার হলো, কোনো কোনো সময় আপনা-আপনিই প্রতিশোধ হয়ে যায়! অনেক সময় কোনো ব্যাপারে আমার কাছে কেউ অপরাধ করলে সহজেই আমি তাকে মাফ করে দিই। এটাকে আমি নিজের গুণ মনে করি। অনেকের মধ্যেই এই ক্ষমতা থাকে না। কম কথা বলি। প্রয়োজনের বাইরে কথা বলা পছন্দ করি না। এটাও আমার গুণের একটি। গ্রন্থনা: শফিক আল মামুন