বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তারকা বিয়ন্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি বিশ্বের ১০০ জন প্রভাবশালী তারকার নামের তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। প্রথমবারের মতো এ তালিকায় ঠাঁই পেয়েছে মার্কিন গায়িকা ও অভিনেত্রী বিয়ন্স নোলসের নাম। আর প্রথমবারেই বাজিমাত করেছেন তিনি। ১১৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করে ২০১৪ সালের তালিকায় শীর্ষস্থান দখল করেছেন ৩২ বছর বয়সী এ পপতারকা।
তালিকায় বিয়ন্সের চেয়ে অনেকটাই পিছিয়ে আছেন তাঁর স্বামী ও র্যাপ সংগীতশিল্পী জে-জি। ৬০ মিলিয়ন ডলার আয় করায় ষষ্ঠ স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ৪৪ বছর বয়সী এ গায়ককে। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে বিবিসি অনলাইন।
তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন যথাক্রমে বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমস এবং হিপহপ তারকা ড. ড্রি। চতুর্থ অবস্থানে রয়েছেন প্রখ্যাত টিভি ব্যক্তিত্ব ও হলিউডের অভিনেত্রী অপরাহ উইনফ্রে।