বিশ্বের সবচেয়ে বিত্তবান গায়ক ম্যাকার্টনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের প্রখ্যাত গায়ক সাবেক বিটল স্যার পল ম্যাকার্টনি মাত্র কদিন আগেই পেলেন ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা, লিজিয়ন অব অনার। সম্প্রতি আরেকটি বিশেষণ তাঁর মুকুটে নতুন পালক জুড়েছে—বিশ্বের সবচেয়ে ধনী গায়কও তিনি।সেলিব্রেটিনেটওর্থডটকম পরিচালিত সম্প্রতি এক জরিপে বিশ্বের সবচেয়ে ধনী গায়কের তালিকায় শীর্ষস্থান দখল করেছেন ৭০ বছর বয়সী পল। ৭৯৫.২ মিলিয়ন ডলার অর্থ-সম্পদের মালিক তিনি।এ তালিকার দ্বিতীয় স্থানে আছেন আইরিশ রক ব্যান্ড ইউটুর মূল গায়ক বোনো। সব মিলিয়ে তাঁর সম্পদের আর্থিক মূল্যমান ৫৯৫.২ মিলিয়ন ডলার। সম্প্রতি এক খবরে এমন তথ্য জানিয়েছে কনট্যাক্টমিউজিক।তালিকার সেরা পাঁচে আছেন জিমি বাফেট, স্যার এলটন জন ও স্যার মিক জ্যাগার। বিশ্বের ধনী গায়কের নামের তালিকায় আরও ঠাঁই পেয়েছেন ব্রুস স্প্রিংস্টিন, এক্সেল রোজ, স্টিভেন টাইলার প্রমুখ।