বিশ্রামে আছেন ববিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ববিতা। তবে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হচ্ছে তাঁকে। বললেন, ‘এখন হাঁটাচলা নিষেধ। বাসায় হাসপাতালের মতোই থাকছি। কারণ, চিকিৎসকেরা বলেছেন আমাকে আরও এক মাসের বেশি সময় বিশ্রামে থাকতে হবে। আর এ কারণেই শুটিং-ডাবিং বন্ধ রাখতে হয়েছে।’জানা গেছে, চলতি মাসেই ববিতার কয়েকটি ছবির শুটিং করার কথা ছিল। কিন্তু অসুস্থতার জন্য নির্মাতারা আপাতত শুটিং বন্ধ রেখেছেন।এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে ববিতা জন্ডিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে সম্প্রতি তিনি বাসায় ফিরে আসেন।