বিশ্রামে আছেন সালমান খান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশ ও বিদেশের মাটিতে বডিগার্ড রীতিমতো হুলস্থুল ফেলে দিয়েছে। ঈদুল ফিতর এল, আবার চলেও গেল। এমন খুশির সময় বডিগার্ড ছবির নায়ক সালমান খানকে শুয়ে-বসে নিরানন্দ সময় কাটাতে হচ্ছে। ঈদের আগে অস্ত্রোপচারের জন্য তিনি নিউইয়র্কে গিয়েছিলেন। সেখানে সফল অস্ত্রোপচার শেষে এখন তিনি বিশ্রামে আছেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সালমান নিউইয়র্কে এক বন্ধুর বাড়িতে গিয়ে উঠেছেন। সেখানে আরও এক সপ্তাহ বিশ্রামে থাকবেন। শনিবার রাতে ফোনে মুম্বাই মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে সালমান জানান, খুব একাকী বোধ করছেন তিনি। ইচ্ছে করছে বাড়ি ফিরে যেতে। কিন্তু উপায় নেই। নিউইয়র্ক থেকে আগে তাঁকে লন্ডন যেতে হবে। সেখানে কটা দিন কাটিয়ে শুটিংয়ের কাজে যেতে হবে ডাবলিনে। তারপর বাড়ি। মুম্বাই মিরর।