বিশ্রামে আমির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়া থেকে মুম্বাইয়ে ফিরেই অসুস্থ হয়ে পড়েছেন বলিউড অভিনেতা আমির খান। গলায় খুসখুসানি এবং গায়ে ১০৩ ডিগ্রি জ্বর নিয়ে আমির বিমানবন্দর থেকে মুম্বাইয়ের বাসায় গিয়ে সোজা বিশ্রামে চলে যান। জ্বর ক্রমেই বাড়তে থাকলে আমিরের ব্যক্তিগত চিকিৎসক রক্ত পরীক্ষা করার পরামর্শ দেন। রক্ত পরীক্ষার পরই আবার নতুনভাবে চিকিৎসা হবে বলে চিকিৎসক সূত্রে জানা গেছে। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমিরকে এখন কয়েক দিন বিশ্রামে থাকতে হবে। আর এ জন্যই আমিরের অনুপস্থিতিতে পিপলি লাইভ ছবির যাবতীয় কাজ এখন সামলাতে হচ্ছে স্ত্রী কিরন রাওকে।