বিশ্রামে জাহিদ হাসান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন জাহিদ হাসান। তাই তাঁকে আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসক। অসম্ভব ব্যস্ত এই অভিনয়শিল্পী বাধ্য হয়ে তাঁর নির্ধারিত শুটিং বাতিল করেছেন। জাহিদ জানালেন, তিনি সিলেট থেকে ঢাকায় আসার পরপরই অসুস্থ বোধ করছিলেন। চিকিৎসকের শরণাপন্ন হলে তাঁকে একগাদা পরীক্ষা করতে দেওয়া হয়েছে। জাহিদ এখন সেসব পরীক্ষা-নিরীক্ষা করাচ্ছেন। তিনি বললেন, ‘গত কদিন শুটিংয়ের যেসব শিডিউল ছিল, সব স্থগিত করেছি। আমি জানি যে ঈদের অনুষ্ঠান নিয়ে নির্মাতারা সমস্যায় পড়বেন। কিন্তু আমার কিছুই করার ছিল না। তবে একটু সুস্থ হলেই আবার কাজ শুরু করব।’জানা গেছে, জাহিদ বাইরের নির্মাতাদের অনুষ্ঠানের পাশাপাশি নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের কাজ থেকেও আপাতত বিরত রয়েছেন।