বিশ্রামে শুভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের দুই দিন আগে হঠাৎ করেই দুর্ঘটনার শিকার হন আরেফিন শুভ। তার পর থেকেই পূর্ণ বিশ্রামে আছেন তিনি। শুটিং বন্ধ রেখে চিকিৎসা নিচ্ছেন। বললেন, ‘কাঁধের নিচে প্রচণ্ড ব্যথা অনুভব করছি। সুইমিংপুলে নামতে গিয়েই এই বিপত্তি। চিকিৎসার জন্য আগামী সপ্তাহে ব্যাংককে যাচ্ছি। চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই কাজ শুরু করব। ওই সময় একটি ধারাবাহিক নাটকের শুটিং ইউনিট ব্যাংককেই থাকবে। আমার সুস্থ হওয়ার ওপর ওই নাটকে কাজ করা নির্ভর করছে।’