প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তরুণ চিত্রশিল্পী সুলতান ইসতিয়াকের একক চিত্রকর্ম প্রদর্শনী শুক্রবার থেকে ফরাসি সাংস্কৃতিক কেন্দ্র ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে শুরু হচ্ছে। প্রদর্শনীর শিরোনাম ‘দ্য মেলাঙ্কলি অব আরবান লাইফ বা বিষাদময় নগরজীবন’।
শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় প্রদর্শনীর উদ্বোধন করবেন সাবেক রাষ্ট্রদূত ওয়ালী উর রহমান। বিশেষ অতিথি থাকবেন ঢাকায় নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত এইচ ই লি ইয়ান-ইয়ং।
আয়োজক প্রতিষ্ঠানের অনুষ্ঠান অধিকর্তা মামুন অর রশিদ জানান, জলরং ও তেলরং মাধ্যমে আঁকা ৩৫টি চিত্রকর্ম স্থান পাচ্ছে প্রদর্শনীতে। প্রদর্শনীটি চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।