বিসিক অডিটরিয়াম থেকে উত্তরা ক্লাব
উত্তরা ৬ নম্বর সেক্টরের বিসিক অডিটরিয়াম। সন্ধ্যার পর থেকে সেখানে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। কারণ, গতকাল মঙ্গলবারের সন্ধ্যার এ সময়টা অন্য দিনগুলোর চেয়ে যে আলাদা। ওখানেই অনুষ্ঠান উপভোগ করতে আসবেন বলিউড অভিনেত্রী ও জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) শুভেচ্ছা দূত মনিষা কৈরালা।সাতটার কিছু পরই এসে হাজির হন তিনি। সঙ্গে তঁার বাবা প্রকাশ কৈরালা এবং মা সুষমা কৈরালা। এ ছাড়া আরও ছিলেন কোরিয়ার রাষ্ট্রদূত এবং শান্ত মারিয়ম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা। কিছুক্ষণ আলোচনা হওয়ার পরই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শান্ত মারিয়ম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং কোরিয়ার জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় প্রায় দেড় ঘণ্টার সাংস্কৃতিক অনুষ্ঠানটি সপরিবারে উপভোগ করেন মনিষা।মঞ্চ ত্যাগের সময় গান এবং নৃত্যের জন্য মনিষা সবাইকে করমর্দনের মাধ্যমে অভিনন্দন জানান। শিক্ষার্থীদের অনেকেই বলেন, অভিনেত্রী হিসেবে মনিষাকে অনেক দিন ধরে দেখে আসছি। কিন্তু এত কাছ থেকে দেখার সুযোগ হবে সেটা কখনোই ভাবিনি। গানের জন্য তঁার অভিনন্দনটা অনেক দিন মনে থাকবে। তঁারা আরও বলেন, পর্দায় মনিষাকে দেখে অনেক কিছু মনে হয়েছিল, কিন্তু বাস্তবে তিনি যে এত বড় মনের মানুষ, সেটা হয়তো না দেখলে বুঝতে পারতাম না।অনুষ্ঠান দেখার একপর্যায়ে মনিষা বলেন, Èআমি নিজেও একসময় ভরতনাট্যম ও মণিপুরি নৃত্য করতাম। কিন্তু চলচ্চিত্রে ব্যস্ত হয়ে যাওয়ার পর আর সেভাবে নিয়মিত করিনি। চলচ্চিত্র এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য হয়তো টুকটাক পারফর্ম করতে হতো। আজকে ওদের নাচ দেখে অনেকটা স্মৃতি রোমন্থন করছিলাম আর কি...।'সব শেষে একটি জাদু প্রদর্শনীর আয়োজন করা হয়। জাদু প্রদর্শনীর এ জায়গায়ও ছিল সুন্দরবনকে ভোটদানের বিষয়টা। একপর্যায়ে সুন্দরবনকে ভোটদানের জাদুতে মনিষাকে মঞ্চে ডাকা হয়। জাদু প্রদর্শনের এই স্কিডে অংশ নিয়ে মনিষা বেশ আনন্দিত হন। এরপরই বিসিক অডিটরিয়ামের অনুষ্ঠান শেষ হয়।এখান থেকে যেতে হয় উত্তরা ক্লাবে। পথিমধ্যে ঢাকার চিরায়ত জ্যামের সম্মুখীন হয় তঁাকে বহনকারী গাড়িটি। কয়েক মিনিট জ্যামে আটকে থাকার পর রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ উত্তরা ক্লাবে এসে পঁেৌছান মনিষা। সেখানে মনিষার সেৌজন্যে রাতের খাবারের আয়োজন করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা। রাতের খাবারের আগেই সাংবাদিকদের সঙ্গে এক ধরনের মুক্ত আলোচনায় অংশ নেন মনিষা। সেখানে তিনি বাংলাদেশ সম্পর্কে তঁার বিভিন্ন ভাবনার কথা শেয়ার করেন। এ ছাড়া সুন্দরবনকে পৃথিবীর সপ্তাশ্চর্য নির্বাচনের ব্যাপারে উদ্ভুদ্ধকরণের ভালোলাগার কথাও বলেন।এরই ফঁাকে আলাপ হয় মনিষার মা-বাবার সঙ্গেও। তঁারা জানান, মেয়ের সঙ্গে এবারই প্রথম বাংলাদেশে এলেন। বেশ ভালো লাগছে বাংলাদেশের মানুষের সঙ্গে কথা বলে। এ ছাড়া একটি অনুষ্ঠানে অংশ নিয়ে বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছেন। তঁাদের ইচ্ছা, সময়-সুযোগ পেলে আবার বাংলাদেশে আসার।খাবারের টেবিলে যেতে যেতে আবার কিছুক্ষণ সুযোগ মেলে কথা বলার। জানতে চাওয়া হয়, মনিষার সমসাময়িক কাজ, বাংলাদেশে আসা এবং বলিউডে অনিয়মিত থাকার বিষয়ে। জবাবে তিনি বলেন, Èবাংলাদেশে আসার বিষয়টা শিল্পী মুস্তাফিজুল ইসলামের একক চিত্র প্রদর্শনী এবং সুন্দরবনের পক্ষে ভোটদানের বিষয়টাকে উত্সাহিত করাকে কেন্দ্র করে। প্রতিবেশী দেশ হিসেবে এটা আমার কর্তব্য বলে মনে করছি। তাই এখানে আসা। আমার বিশ্বাস, সবাই যদি সুন্দরবনের পক্ষে থাকি তাহলে এটি সপ্তাশ্চর্য নির্বাচন প্রতিযোগিতায় বিজয়ী হবেই।'বলিউডে অনিয়মিত কাজ করার ব্যাপারে মনিষা বলেন, Èখুব শিগগিরই মুক্তি পাবে তামিল ভাষায় নির্মিত ছবি Íমাপপিলাই"। তবে এটা ঠিক যে বিয়ের পর অভিনয়ে অনেকটাই অনিয়মিত। অভিনয় কমিয়ে নিজেকে এখন পরিচালনার দিকে মনোযোগী হয়েছি। সেভাবে প্রস্তুতিও চলছে। সামনে আমাকে অভিনয়ের চেয়ে পরিচালনার কাজে বেশি দেখা যাবে বলে মনে করছি। 'এর পরই পরিবারে সবাইকে সঙ্গে নিয়ে এক টেবিলে রাতের খাবারের জন্য বসেন তঁারা। তবে ফঁাকে ফঁাকে চলতে থাকে ফটোসেশন পর্বও। তবে খাবার শেষ করে আর বেশিক্ষণ সেখানে অপেক্ষা করেননি তঁারা। বেরিয়ে পড়েন প্যান প্যাসিফিক সোনারগঁা হোটেলের উদ্দেশে। তার ঠিক আগ মুহূর্তে পরিবারের সবাইকে নিয়ে প্রথম আলোর আলোকচিত্রী খালেদ সরকারের ক্যামেরায় বন্দী হন তঁারা।