বিসিবি সেলিব্রেশন কনসার্টে ঢাকার চার ব্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কনসার্টের পোস্টার
কনসার্টের পোস্টার

‘আইসিসি টি-২০ বিশ্বকাপ ক্রিকেট ২০১৪’ উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে ‘বিসিবি সেলিব্রেশন কনসার্ট’। ১৩ মার্চ এই কনসার্ট শুরু হবে বিকেল সাড়ে চারটায়। জানা গেছে, বিকেলের কনসার্টে গান করবে এলআরবি, মাইলস, সোলস আর অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস।
‘বিসিবি সেলিব্রেশন কনসার্ট’ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আয়োজনে সহযোগিতা করছে গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশ ও ব্লুজ কমিউনিকেশনস।
সন্ধ্যায় মাঠে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনুষ্ঠানে গান গাইবেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, কুমার বিশ্বজিৎ ও মমতাজ। জানা গেছে, রুনা লায়লা গাইবেন ‘সাধের লাউ’, সাবিনা ইয়াসমীন ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’, কুমার বিশ্বজিৎ ‘একদিন বাঙালি ছিলাম রে’ এবং মমতাজ ‘মরার কোকিল’ গানগুলো। এ আর রহমানের কনসার্ট শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। এই কনসার্টে থাকবেন অ্যাকন, জাভেদ আলী, নীতি মুহান, উদিত নারায়ণ, শ্বেতা পণ্ডিত, আনন্দন শিবামনি, হারদীপ কৌর প্রমুখ।
এ আর রহমানের কনসার্ট শুরুর আগে ত্রিমাত্রিক প্রযুক্তি ব্যবহার করে তুলে ধরা হবে বাংলাদেশের ক্রিকেটের ইতিহাস। সবশেষে থাকবে আতশবাজি।