বিহ্বল করলেন রাধিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাধিকা আপ্তে
রাধিকা আপ্তে

আবহসংগীত থেকে শুরু করে সংলাপ—টেনে ধরে রাখতে জুড়ি নেই ‘কৃতি’র। শিহরণ জাগানো গল্পের স্বল্পদৈর্ঘ্য ছবিটি এখন ভার্চ্যুয়াল দুনিয়ার অন্যতম আলোচনার বিষয়। ‘অহল্যা’র রাধিকা আপ্তে ফিরেছেন আবারও। এবারে তিনি মনের চিকিৎসক, নাকি কল্পনা!

স্বল্পদৈর্ঘ্য ছবি ‘কৃতি’-এর গল্প কাকে নিয়ে বলা মুশকিল। রাধিকা আপ্তেকেই যেন মনে হচ্ছিল মূল চরিত্র। কিন্তু নিজ সংলাপেই বিহ্বল করে দেন তিনি। মনে হয় কল্পনা নামের মনের ডাক্তারটি কি ‘আসল’ নাকি ‘কল্পনা’? ‘অহল্যা’র বিপুল গ্রহণযোগ্যতার পর আবারও স্বল্পদৈর্ঘ্যে এলেন তিনি। আবারও সেই ইউটিউবে।
২২ জুন ইউটিউবে অবমুক্ত করা হয় ‘কৃতি’। মাত্র ১৮ মিনিটের ছবিটি দারুণ সাড়া ফেলে দিয়েছে। ইতিমধ্যে ২০ লাখবারেরও বেশি ইউটিউবে দেখা হয়েছে ছবিটি। সামাজিক যোগাযোগের মাধ্যমের বন্ধুদের ছবিটি দেখার পরামর্শ দিচ্ছেন এর দর্শকেরা। কেউ কেউ বন্ধুদের সঙ্গে লিংক ভাগাভাগি করছেন। মনোবৈজ্ঞানিক এ ছবিটি নিয়ে রীতিমতো রোমাঞ্চিত ভার্চ্যুয়াল দুনিয়ার সরব দর্শকেরা। তবে থেমে নেই সমালোচকের দলও। তারা বলছে, হলিউডের কোনো এক ছবির ভাবানুকরণ এটি।
ছবিটিতে রাধিকা ছাড়া আরও অভিনয় করেছেন মনোজ বাজপেয়ি, নেহা শর্মা। ‘কৃতি’ পরিচালনা করেছেন শিরীষ কুন্দের। এর আগে এই নির্মাতা বানিয়েছিলেন ‘জোকার’ নামের একটি ছবি।