বিড়ম্বনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লির পাশের শহর গুরগাওয়ের লোকেরা টিকিট কিনে আশায় আশায় বসে ছিলেন। কথা ছিল গত শনিবার পাকিস্তানের বিখ্যাত সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খানের গানে কান জুড়াবেন তাঁরা। কিন্তু গুরগাওয়ের রাহাতভক্তদের শেষতক আশাহতই হতে হলো। আর সেই লাইভ কনসার্টের আয়োজকেরা এখন সরষে ফুল দেখছেন চোখে! ভিসাসংক্রান্ত জটিলতায় পড়েছিলেন রাহাত। মুম্বাই পর্যন্ত ভ্রমণের অনুমতি মিলেছিল তাঁর। তাই কনসার্টের আগের দিন শুক্রবার বিকেলে তিনি জানিয়ে দিয়েছিলেন, গান গাইতে যেতে পারবেন না। তাই আয়োজকেরাও চটেমটে পুলিশের দ্বারস্থ হয়েছেন। গুরগাওয়ের পুলিশ জানিয়েছে, ‘অভিযোগ খতিয়ে দেখছি। দেখা যাক, কী ব্যবস্থা নেওয়া যায়।’ আয়োজকেরা সিদ্ধান্ত নিয়েছেন, দর্শকদের টিকিটের দাম ফিরিয়ে দেবেন। ওয়েবসাইট।