বিয়নমণি থিয়েটারের উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা প্রেসক্লাব মিলনায়তনে সাত দিনের নাট্যোৎসব আয়োজন করেছে খুলনার দৌলতপুরের নাট্যদল বিয়নমণি থিয়েটার। গতকাল ২৪ ফেব্রুয়ারি শুরু হয়েছে ‘নাট্য উৎসব খুলনা ২০১৬’। সংগঠনটির দলপ্রধান শরীফ খান জানান, এ ধরনের উৎসবের মধ্য দিয়ে খুলনার দর্শক আর নাট্যকর্মীরা ঢাকা ও অন্য জেলার নাট্যদলের পরিবেশনা দেখতে পাবেন।
২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চস্থ হয় বিয়নমণি থিয়েটারের (খুলনা) নাটক পাকে-বিপাকে। উৎসবের অন্য নাটকগুলো হলো আজ ২৫ ফেব্রুয়ারি সাত্ত্বিক নাট্য সম্প্রদায়ের (ঢাকা) নাটক পেজগী, ২৬ ফেব্রুয়ারি বিবর্তনের (যশোর) নাটক রাজা প্রতাপাদিত্য, ২৭ ফেব্রুয়ারি শব্দ নাট্যচর্চা কেন্দ্রের (ঢাকা) নাটক বীরাঙ্গনার বয়ান, ২৮ ফেব্রুয়ারি প্রতিনিধি সংস্কৃতি সংস্থার (খুলনা) নাটক লজ্জা, ২৯ ফেব্রুয়ারি মহাকাল নাট্য সম্প্রদায়ের (ঢাকা) নাটক শিখণ্ডী কথা এবং আগামী ১ মার্চ সুপ্তাগ্নি নাট্য সংস্থার (খুলনা) নাটক আরশোলা, নানা রঙের দিন ও শরতের মেঘ মঞ্চস্থ হবে।