বিয়ন্স-জেজির ঘরে এল রুমি আর স্যার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমজ ছেলেমেয়ের মা–বাবা হলেন বিয়ন্স আর জেজি। আর জন্মের পর গত ২৬ জুন হাসপাতাল ছাড়ার সময়টিতে তাঁরা ট্রেডমার্কও করিয়ে নিলেন সদ্যঃপ্রসূত সন্তানদের নাম দুটি। এই জুটির সন্তানদের নাম রুমি কার্টার ও স্যার কার্টার। ট্রেডমার্ক করানোর তালিকায় যোগ হয়েছে আরও একটি নাম—ব্লু আইভি। এই মেয়েটি জেজি-বিয়ন্সের পাঁচ বছর বয়সী সন্তান।
বিয়ন্স–জেজি রুমি নামটি নিয়েছেন ত্রয়োদশ শতাব্দীর ফারসি ভাষার কবি জালালুদ্দিন রুমির নামানুসারে।
যে পণ্যগুলোর জন্য বিয়ন্স–জেজি নামগুলো ট্রেডমার্ক করিয়েছেন, সেগুলো হলো সুগন্ধি, প্রসাধনী, চাবির রিং, পানির বোতল, তাস, ব্যাগ ইত্যাদি। বিলবোর্ড।