বিয়ন্সের তথ্যচিত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যামেরার সামনে তো অনেক হলো, এবার পেছনেও কাজ করবেন। তবে কিনা ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। ক্যামেরার সামনে তাঁকে দাঁড়াতেই হবে। সংগীতশিল্পী বিয়ন্স নোয়েলসের জীবন নিয়ে তৈরি হচ্ছে একটি তথ্যচিত্র। আর তথ্যচিত্রটির নির্দেশনা দেবেন বিয়ন্স নিজেই। ব্যক্তিগত জীবনটা আড়ালে রাখতেই পছন্দ করেন ৩১ বছর বয়সী এই তারকা। কিন্তু এই তথ্যচিত্রে উঠে আসবে শিল্পী বিয়ন্স, জে-জির স্ত্রী এবং শিশু ব্লু আইভি কার্টারের মা হিসেবে তাঁর জীবনের নানা দিক। ১৬ ফেব্রুয়ারি এইচবিও আমেরিকা চ্যানেলে এটি দেখানো হবে। বিয়ন্স বলেছেন, ‘এইচবিওর বেশ কিছু অনুষ্ঠান আমার খুব পছন্দের। আর এই ছবিটি একদম আমার নিজের, এর জন্য সঠিক প্রযোজনা দরকার ছিল।’ এএনআই।