বিয়ন্সের দোকান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়ন্স নোয়েলসের মতো সাজতে চান অনেকেই। কিন্তু চাইলেই কি তাঁর মতো বেশভূষায় সাজা যায়? যায় না; কারণ, বিয়ন্সের পোশাক ডিজাইনারদের নাগাল পাওয়া যে ভীষণ কঠিন। এই কঠিন ব্যাপারটা সহজ করে দিচ্ছেন স্বয়ং বিয়ন্সই। এবার এই তারকা অনলাইনে খুললেন তাঁর পোশাকের দোকান। এই দোকান থেকে বিশ্বখ্যাত ডিজাইনারদের ডিজাইন করা বিয়ন্সের পোশাক মিলবে বেশ সস্তা দামে। তবে কেনার জন্য নয়, পোশাকগুলো কেবল ভাড়া নেওয়া যাবে ‘দ্য আলটিমেট কুইন বি এক্সপেরিয়েন্স’ নামের এই সাইটটি থেকে। আর শুধু পোশাকই নয়, সাইটটিতে থাকছে বিয়ন্সের প্রিয় ডজন খানেক অলংকারও। দোকান সম্পর্কে এই তারকা বললেন, ‘নারীদের সুন্দর দেখাতে এবং আত্মবিশ্বাসী করানোর ব্যাপারে আমার আগ্রহ সব সময়ের। তাই এমন উদ্যোগ নিয়েছি।’ পিটিআই।