বিয়ন্সের প্রত্যাবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ন্স নোলস মা হয়েছেন মাস পাঁচেক আগে। ভক্তরা তাকিয়ে ছিলেন, প্রিয় তারকা আবার কবে আসবেন, মাতাবেন সুরের মূর্ছনায়। অপেক্ষা শেষ হলো গত শনিবার রাতে, যুক্তরাষ্ট্রের আটলান্টিক সিটির রেভেল বিচ ওভেশন হলে। মা হওয়ার পর এই প্রথম মঞ্চে পদধূলি দিলেন বিয়ন্স। লক্ষণীয় বিষয়, শারীরিক কাঠামোর বিশেষ হেরফের হয়নি তাঁর। এর জন্য অবশ্য কম খাটতে হয়নি এই তারকাকে, ‘ওজন কমানোর জন্য কী যে পরিশ্রম গেছে, কল্পনাও করতে পারবেন না। ওজন কমিয়েছি ৬০ পাউন্ড। সবাই আমাকে গাদা গাদা খাবার দিয়েছে, তবে আমি খেয়েছি কেবল লেটুস!’ আইএএনএস, এএনআই।