বিয়ন্সের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উটকো ঝামেলা আর কাকে বলে! কোনো রকম পূর্বঘোষণা ছাড়াই সংগীত-তারকা বিয়ন্স নোয়েলসের বিরুদ্ধে আদালতে মামলা ঠুকে দিয়েছেন হলিউড হিলসের এক বাসিন্দা। ফিলিপ মারকুইজ নামের ওই ব্যক্তির অভিযোগ, বিয়ন্সের সাম্প্রতিক হোয়াই ডোন্ট ইউ লাভ মি মিউজিক ভিডিওর শুটিংয়ের কারণে সকালে ঘুমে ব্যাঘাত হয়েছে তাঁর। সাতসকালে শুটিংয়ের লোকজনের হই-হল্লায় শান্তির ঘুম নষ্ট হয়েছিল এবং শুটিংয়ের গাড়ি এসে রাস্তা আটকে রাখায় তিনি খুব জরুরি কয়েকটি কাজ সময়মতো করতে পারেননি। এ কারণেই ক্ষুব্ধ হয়ে ক্ষতিপূরণ চেয়ে মামলা ঠুকেছেন তিনি। ওয়েবসাইট।