বিয়ন্সের শোতে গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ন্স নোয়েলসের গানে বুঁদ হয়ে বেরিয়ে আসার কথা ছিল শ্রোতাদের। তা আর হলো না; বরং গোলাগুলির আতঙ্ক ছড়িয়ে পড়ল তাদের মধ্যে। গোলাগুলিতেই শেষ হলো ব্রাজিলে বিয়ন্সের শো। জানা গেছে, সম্প্রতি সালভাদর শহরে হচ্ছিল বিয়ন্সের কনসার্ট। কনসার্ট শেষে দর্শকেরা যখন বের হচ্ছিল, তখন একদল তরুণ তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। সবাই ভয় পেয়ে ছোটাছুটি করতে থাকলে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।তবে বিয়ন্সের পক্ষ থেকে এমন কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করা হয়েছে। গত সপ্তাহে দক্ষিণ আমেরিকায় শুরু হয় বিয়ন্সের সংগীত-সফর ‘আই অ্যাম...’।