বিয়ন্সের ‘হিট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গায়িকা হিসেবে বিয়ন্সে নোলেসর তারকাখ্যাতি তো আছেই, এবার এই শিল্পীর বিশেষ ব্র্যান্ডের সুগন্ধিটিও খ্যাতির দ্যুতি ছড়াল। দ্য সান-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, তারকাদের সুনাম ব্যবহার করে যেসব সুগন্ধি বাজারে ছাড়া হয়, তার মধ্যে জনপ্রিয়তার দিক থেকে বিয়ন্সের সুগন্ধিটি (হিট) শীর্ষস্থান দখল করে নিয়েছে। ‘দ্য ফ্রেগ্র্যান্স শপ’-এর এক জরিপ থেকে এ তথ্য উঠে এসেছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ফুটবলার ওয়েন রুনির স্ত্রী কোলিন রুনির ‘বাটারফ্লাইজ’ সুগন্ধিটি। তৃতীয় ও পঞ্চম স্থান দখল করেছে ডেভিড বেকহ্যামের দুটি সুগন্ধি। এগুলো হচ্ছে—‘হোমি’ ও ‘ইন্টিমেটলি ইয়োরস’। চতুর্থ অবস্থানে আছে মারায়া ক্যারির ‘ললিপপ ব্লিং’। আইএএনএস।