বিয়ে ইমপসিবল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়েটা টম ক্রুজের জন্য মিশন ইমপসিবলই হয়ে দাঁড়াল। অপরাহর শোতে টম ক্রুজের সেই লাফের কথা মনে আছে? কেটি হোমসের প্রতি ভালোবাসার কথা জানাতে গিয়ে সোফাটাই প্রায় ভেঙে ফেলেছিলেন! তারপর আইফেল টাওয়ারের নিচে কেটিকে বিয়ের প্রস্তাব দেওয়া। ২০০৬ সালে ইতালিতে জমকালো বিয়ের অনুষ্ঠান, একমাত্র মেয়ে সুরির জন্ম। সেসব এখন অতীত। নিউইয়র্কে বসে বিচ্ছেদের আবেদন করেছেন কেটি হোমস। টম এখন আইসল্যান্ডে, অবলিভিওন ছবির শুটিং করছেন। ‘কেটির সঙ্গে পাঁচ মিনিট থাকলেই বুঝতে পারবেন, ও অসাধারণ একজন মানুষ...আমি খুব সুখী, ওর সঙ্গে দেখা হওয়ার মুহূর্ত থেকেই।’ কিছুদিন আগেই কেটি সম্পর্কে বলেছিলেন টম। তিনি নাকি বুঝতেই পারেননি কেটি বিচ্ছেদ চাইবেন।শুধু বিচ্ছেদ নয়, সুরিকেও চাইছেন কেটি। তার দেখাশোনার ভার একলাই পালন করতে চান, তবে খরচটা টমকে দিতে হবে। কেটিকে নিয়েই নাকি ভাঙনের সূত্রপাত। আর দশটা শিশুর মতো সাধারণভাবে বেড়ে উঠুক সুরি—চেয়েছিলেন কেটি। মা-বাবার শাসন আর আদরে স্বাভাবিক একটা শৈশব হোক তার। কিন্তু টম তাকে দিয়ে যাচ্ছেন বাঁধভাঙা আদর আর ভালোবাসা। সুরির ফ্যাশন আর খরচ নিয়ে সমালোচনাও কম হচ্ছে না।টমের ছায়া থেকেও বেরিয়ে আসতে চান কেটি। এই কয় বছরে তাঁর অভিনয়শিল্পী পরিচয়টা প্রায় চাপা পড়ে গেছে টমের স্ত্রীর আড়ালে। ডসন’স ক্রিক টিভি সিরিয়ালের এই শিল্পী চান অভিনয়ে ফিরে আসতে। পিপল, জিনিউজ ব্যুরো।