বিয়ে উৎসবে এসে মুগ্ধ লায়লা হাসান

উৎসব মিলনায়নতনের মাঝ বরাবর একটি টেবিলে বসে ছিলেন অভিনেতা সৈয়দ হাসান ইমাম। অনুষ্ঠান তখনও শুরু হয়নি। মিলনায়তনের দরজা দিয়ে ধীরে ধীরে ঢুকলেন অভিনেত্রী লায়লা হাসান। তাঁকে দেখে সৈয়দ হাসান ইমাম বেশ উচ্ছসিত ভঙ্গিতে বললেন, ‘এটা কে, এটা কে। আমি তো চিনতে পারছি না।’
‘সানসিল্ক-নকশা বিয়ে উৎসব ২০১৭’ এ আমন্ত্রিত হয়েছিলেন এ দম্পতি। অনুষ্ঠানে পারসোনার সহযোগিতায় খুব সুন্দর করে সেজেও ছিলেন লায়লা হাসান। তাকে দেখে শুধু স্বামী হাসান ইমাম নয়, মুগ্ধ হয়েছিলেন উপস্থিত সবাই।
সেই মুগ্ধতা ছড়িয়েছিল প্রথম আলোর পাঠকদের মাঝেও। এই চিরতরুণ বিয়ে উৎসবের মঞ্চে দাঁড়ানো অবস্থার ছবি ছাপা হয়েছিল আজকের প্রথম আলোর শেষ পাতায়। সেটা দেখে অনেকেই ফোন ও মেসেজ দিয়েছেন তাঁকে। আজ দুপুরে লায়লা হাসান ফোন করে বললেন, ‘আমি মুগ্ধ। এত মানুষ আমাকে ফোন করেছেন! সবাই আমাকে বলছে, “আপনার বয়স এত কমে গেল কিভাবে?’’’
জানালেন, এ ধরনের উৎসবে এসে ভালো লাগছে তাঁর। একই সঙ্গে দুজন একসঙ্গে মঞ্চে উঠেও ভালো লেগেছে বলে জানান তিনি।