বিয়ে এখনই করছি না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলা—এই এক চরিত্র দিয়ে বিশ্বের লাখো কিশোর-তরুণের মন জিতে নিয়েছেন। টোয়ালাইট সিরিজের নতুন ছবি ব্রেকিং ডন-এর প্রথম পর্ব মুক্তি পাওয়ার পর আবার শুরু হয়েছে উন্মাদনা। ব্রেকিং ডন-এর দ্বিতীয় পর্ব দিয়ে সমাপ্তি ঘটবে বেলা আর এডওয়ার্ডের অসম প্রেমের অদ্ভুত গল্পের। এরপর কী? ক্রিস্টেন স্টুয়ার্ট এই সাক্ষাৎকারে খুলে দিয়েছিলেন মনের জানালাছবিটা বানানোর সময় আপনার প্রায় পাগল হওয়ার দশা হয়েছিল বলে শুনেছিলাম। সকালে অবিবাহিতার চরিত্রে অভিনয়, দুপুরে মানুষ থেকে ভ্যাম্পায়ার, রাতে আবার মা হতে যাওয়া!স্টুয়ার্ট: ঠিকই বলেছেন (হেসে)। আসলে মূল সমস্যাটি বাধে সিরিজের শেষ দুটো পর্বের শুটিং একসঙ্গে করতে গিয়ে। প্রথম দিকে এটা নিয়ে আমরা আসলে সেভাবে ভাবিইনি। মনে করেছিলাম, একটা অংশ ধরে ধরে শুটিং করব, সব ঠিকমতো হবে। তবে এবারই অভিনয় করে সবচেয়ে বেশি তৃপ্তি পেয়েছি। কারণ, বেলা চরিত্রটি যা যা প্রার্থনা করছিল, এবার তার সবই পূরণ হয়েছে। বিয়ে, মধুচন্দ্রিমা, গর্ভধারণ, মানুষ থেকে ভ্যাম্পায়ার হয়ে যাওয়া। ফলে বলতে পারেন, কাজের নতুন উদ্যম আমি চরিত্রটার কাছ থেকেই খুঁজে নিয়েছি।‘বেলা’ চরিত্রটি তো পপ-সংস্কৃতিতে একটা মিথে পরিণত হতে চলেছে। তবে আপনি রূপকথার আরেকটি চরিত্র স্নো হোয়াইটেও অভিনয় করেছেন। দুটোর গুরুত্বই কি আপনার কাছে সমান?স্টুয়ার্ট: আমি বলব, একটু বাড়িয়ে বলা হচ্ছে। এই দু্ই চরিত্রের মধ্যে চাইলে একটি কিংবা চাইলে এক লাখ মিলও খুঁজে বের করা যাবে। সবচেয়ে বড় মিল—দুই জায়গার গল্পতেই নারীকে দেওয়া হয়েছে সবচেয়ে বেশি গুরুত্ব। মিল এটুকুই। বাকি পুরোটাই আলাদা। আমি ঠিক রূপকথা শুনে শুনে বেড়ে ওঠা মেয়ে নই। তার পরও আমার মধ্যে শৈশবে স্নো হোয়াইট ছিল। কিন্তু টোয়ালাইটের কোনো প্রভাব আমার মধ্যে ছিল না বা এখন যাদের শৈশব, তাদের মধ্যেও সেভাবে তা নেই। মানুষের কাছে স্নো হোয়াইটের গুরুত্ব বেশি।টোয়ালাইট সিরিজের বাইরেও আপনি সাফল্য পেয়েছেন। এতে একটা নির্দিষ্ট ধরনের চরিত্রের গণ্ডিতে আপনাকে আটকে পড়তে হয়নি। নিশ্চয়ই নিজেকে সৌভাগ্যবতী ভাবেন!স্টুয়ার্ট: ঠিক তা-ই। টোয়ালাইট সিরিজের মাঝখানেও আমি অনেক ছবি করেছি। টোয়ালাইটের প্রথম ছবিটি মুক্তি পাওয়ার পর করলাম অ্যাডভেঞ্চারল্যান্ড। নিউ মুন (সিরিজের দ্বিতীয় ছবি) আর ইক্লিপস-এর (সিরিজের তৃতীয় ছবি) মাঝখানে তো আরও তিনটা ছবি মুক্তি পেয়েছিল। সিরিজের শেষ ছবির আগেই হয়তো মুক্তি পাবে আমার আরও কিছু ছবি। অন দ্য রোড-এর কাজ তো শেষ। স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যানও শেষের পথে।দেখে মনে হচ্ছে, ওজন বেশ খানিকটা কমে গেছে আপনার!স্টুয়ার্ট: হ্যাঁ। আসলে বিশ্রামের সময় পেয়েছি সামান্যই। শরীরের ওপর অনেক ধকল গেছে। আমরা তো প্রায় পুরোটাই শুটিং করে ফেলেছি।সিরিজের পুরোটা সময় ধরে আপনার দুই সহ-অভিনেতা টেলর লটনার আর রব প্যাটিনসন ছিলেন। এই অভিজ্ঞতাটা বলুন।স্টুয়ার্ট: ওরা না থাকলে আমি কিছুই করতে পারতাম না। অন্য কেউ থাকলে নিশ্চয়ই অন্য রকম হতো। কিন্তু তার পরও আমার মনে হয়, ঠিক এই দুজন না থাকলে এই ছবিটা হয়তো হতো না। এডওয়ার্ড আর জ্যাকব দুটো চরিত্রের জন্যই যেন ওদের জন্ম। পর্দার বাইরেও ওদের সঙ্গে সম্পর্কটা আমার কাজ অনেক সহজ করে দিয়েছে। কেউ কেউ তো বলে, তোমরা কি আসলে একই পরিবার থেকে এসেছ? তোমরা কি একে অপরকে ভালোবাসো?গুঞ্জন রটেছে, সিনেমায় যেহেতু বিয়ের দৃশ্যটায় সত্যিকারের যাজক ব্যবহার করা হয়েছে, ধর্মমতেই আপনাদের বিয়েও হয়ে গেছে!স্টুয়ার্ট: হাহ্, কোত্থেকে যে এসব পান। আর যে যাজকের কথা বলছেন, উনি তো ঠিকমতো বিয়ের মন্ত্রই মনে করতে পারছিলেন না। এতটাই নার্ভাস হয়ে পড়েছিলেন।ছবিতে তো বেলা বিয়ে করল, মা হলো। বাস্তব জীবনে মা হওয়ার ব্যাপারে কখনো ভেবেছেন?স্টুয়ার্ট: ওইটা এখনো অনেক দূরের গল্প। আপনি যদি আমার বয়সটা বিবেচনা করেন (২১ বছর), এখনই বিয়ে করা হবে মারাত্মক ভুল। আগামী ১০ বছর এ নিয়ে ভাবতে চাই না। আর ছবিতে বেলার ওপর চাপ ছিল, যে চাপ সে নিজেই নিজের ওপর দিয়েছে। বাস্তবের বেলার ওপর বিয়ে করা বা মা হওয়ার জন্য কোনো চাপ নেই।বেলা চরিত্রটি পাঁচ-পাঁচবার অভিনয় করার পর বিশেষ কোনো মুহূর্ত বা দৃশ্য আছে, যেটা আপনার হূদয়ে গেঁথে আছে, থাকবে আজীবন?স্টুয়ার্ট: আসলে সেভাবে আলাদা করে কোনো দৃশ্য বেছে নেওয়ার কথা ভাবিনি বা যদি জিজ্ঞেস করেন, বেলা চরিত্রটির কোন কোন বৈশিষ্ট্য তুমি বেছে নেবে, আমি তা-ও বলতে পারব না। সত্যি বলতে কি, পুরো বেলা চরিত্র আমার মধ্যে আর আমি বেলা চরিত্রের মধ্যে যেন একরকম মোড়ানো অবস্থায় ছিলাম। আলাদা করে বেছে নেওয়া কঠিন। রাজিব হাসানএলএ টাইমস থেকে সংক্ষিপ্ত ভাষান্তর