বিয়ে ও বাগদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শুক্রবার বিয়ের পিঁড়িতে বসেন অভিনয়শিল্পী মারজান জেনিফা। তাঁর স্বামী জোবায়ের আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও একটি ইংরেজি দৈনিকের সম্পাদক। মারজান জেনিফার অভিনীত প্রথম ছবি মুসাফির মুক্তি পায় এ বছর। সেই ছবিতে মারজান অভিনয় করেছিলেন আরিফিন শুভর বিপরীতে।

মডেল, উপস্থাপিকা ও অভিনেত্রী নাফিসা কামাল ঝুমুরের বাগদান হয়েছে গত শুক্রবার। তাঁর হবু বর সৈয়দ আসিফ হোসেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।