বিয়ে করছেন কারদাশিয়ান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিম কারদাশিয়ান ও কানইয়ে ওয়েস্ট ঠিক করেছেন একটা ফ্যাশন রেঞ্জ খুলবেন। দুজনের যেমন জনপ্রিয়তা, তাতে করে ব্র্যান্ডটি যে বেশ মারমার-কাটকাট ব্যবসা করবে, তা সহজেই অনুমেয়। তবে এর পেছনে একটা সূক্ষ্ম ইঙ্গিতও খুঁজে পাচ্ছে অনেকেই। তাই বিষয়টি নিয়ে গুজব রটার আগেই সত্য প্রকাশ করলেন কিম স্বয়ং, ‘খুব শিগগির ওয়েস্টকে বিয়ে করতে যাচ্ছি।’ তবে যে এখনো তিনি কাগজে-কলমে বিয়ের সম্পর্কটা টিকিয়ে রেখেছেন বাস্কেটবল খেলোয়াড় ক্রিস হামফ্রিসের সঙ্গে! এর উত্তর অবশ্য এখনো মেলেনি।কিম বললেন, ‘আগে স্বপ্ন ছিল খুব আয়োজন করে বিয়ে করব। তবে এবার চাইছি খুব নিরিবিলি একটা দ্বীপে বন্ধু আর স্বজনদের পাশে রেখেই বিয়েটা সেরে ফেলব।’ এএনআই।