বিয়ে করছেন কেইরা নাইটলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বছরের মে মাসে হাতে আংটি পরেছিলেন। আর এ সপ্তাহেই কেইরা নাইটলি গাঁটছড়া বাঁধছেন রক স্টার জেমস রাইটনের সঙ্গে। বিয়েটা সারছেন কড়া গোপনীয়তার মধ্য দিয়ে। ফ্রান্সের অবকাশবাড়িতে মোটে ১০০ জনের মতো অতিথিকে আমন্ত্রণ জানিয়েছেন এই হবু দম্পতি। ১০০ জনের মধ্যে আছেন কেইরা-রাইটনের আত্মীয়স্বজন আর খুব কাছের বন্ধুরা। আত্মীয়স্বজনদের বলে দিয়েছেন, বিয়েতে আসার সময় যেন দলেবলে না আসেন। আলাদাভাবে এলে গোপনীয়তা বজায় রাখা সহজ হবে বলেই হয়তো এমন বুদ্ধি। তবে সংবাদমাধ্যমের চোখ কতটুকু ফাঁকি দিতে পারবেন, তা সময়ই বলে দেবে! এএনআই।