বিয়ে করছেন জন অ্যাব্রাহাম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাঙা-গড়ার খেলায় মেতেছেন বলিউডের অভিনেতা জন অ্যাব্রাহাম। কিছুদিন আগে দীর্ঘ ১০ বছরের প্রেমের সম্পর্কের অবসান ঘটিয়েছেন বলিউডের অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে। ভাঙনের খবরের রেশ কাটতে না-কাটতেই জন অ্যাব্রাহাম নতুনভাবে প্রেমের সম্পর্কে জড়ালেন। ধারণা করা হচ্ছে, জন অ্যাব্রাহামের এই প্রেমিকা হলেন বলিউডের নবীন অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। এ নিয়ে চিত্রাঙ্গদার সঙ্গে স্বামী জ্যোতি রান্দার সঙ্গে সম্পর্কটা একেবারেই ভালো যাচ্ছে না। টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেছে, এক মাস ধরে এ ঘটনা নিয়ে এবং জ্যোতি রান্দার সঙ্গে বিশ্বাস-অবিশ্বাসের দোলাচলে রয়েছেন চিত্রাঙ্গদা। খবরে আরও জানা গেছে, ‘দেশি বয়েজ’ নামের একটি ছবির শুটিং করতে গিয়ে জন অ্যাব্রাহাম ও চিত্রাঙ্গদার খুব কাছাকাছি আসেন।সূত্র জানিয়েছে, চিত্রাঙ্গদা রাজি থাকলে জন অ্যাব্রাহাম নাকি তাঁকে বিয়ে করতেও রাজি আছেন।এদিকে, বিপাশা বসুর সঙ্গে অ্যাব্রাহামের ছাড়াছাড়ির মূল কারণ নাকি এই চিত্রাঙ্গদা। নানা জল্পনা-কল্পনার মধ্যে যে প্রশ্নটি সবার মনে ঘুরপাক খাচ্ছে, তা হলো অ্যাব্রাহামকে চিত্রাঙ্গদা সত্যিই বিয়ে করবেন নাকি প্রেমের মধ্যেই নিজেকে আবদ্ধ রাখবেন?