বিয়ে করছেন দেবাশিষ!
বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন উপস্থাপক দেবাশিষ বিশ্বাস। কনে অরুণা সরকার। ১ অক্টোবর রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে দেবাশিষ ও অরুণার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এরপর ৪ অক্টোবর বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে।বিয়ে প্রসঙ্গে দেবাশিষ বিশ্বাস বলেন, ‘পারিবারিকভাবেই আমার বিয়ের আয়োজন করা হয়েছে। মাস পাঁচেক আগে আমাদের আংটি বদলের কাজটিও সম্পন্ন হয়েছে। মায়ের পছন্দে বিয়ের কাজটি করতে যাচ্ছি ভেবে খুব ভালো লাগছে।উল্লেখ্য, এটি দেবাশিষ বিশ্বাসের দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০৯ সালের ২০ জুন অভিনেত্রী তানিয়া হোসাইনের সঙ্গে দেবাশিষ বিশ্বাস বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। পরের বছর ২০১০ সালে ১ মে রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে দেবাশিস ও তানিয়া তাঁদের ঘনিষ্ঠ কয়েকজন মিডিয়া সহকর্মী ও বন্ধু-বান্ধবের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা উদ্যাপন করেন।প্রসঙ্গত, একুশে টেলিভিশনের পথের প্যাঁচালি অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপক হিসেবে আলোচনায় আসেন দেবাশিষ বিশ্বাস। বাংলা চলচ্চিত্রে গুণী নির্মাতা দিলীপ বিশ্বাসের সন্তান দেবাশিষ উপস্থাপনা করে আলোচনায় আসলেও ছবি নির্মাণের ক্ষেত্রেও মেধার স্বাক্ষর রেখেছেন।