বিয়ে করছেন না এলিজাবেথ টেলর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবমবারের মতো বিয়ে করতে চলেছেন এলিজাবেথ টেলর—এ খবর ফলাও করে ছাপা হয়েছে বিভিন্ন পত্রিকায়। কিন্তু এলিজাবেথ টেলর নিজে বলছেন, তাঁর ব্যবস্থাপক জ্যাসন উইন্টারসকে বিয়ের ঘটনা আসলে পুরোটাই গুজব। দুবারের অস্কার বিজয়ী এই অভিনেত্রী কয়েক দিন আগে টুইটার বার্তায় জানিয়েছেন এ খবর।‘আমার বাগদানের ঘটনা মোটেও সত্যি নয়। জ্যাসন আমার ম্যানেজার ও প্রিয় একজন বন্ধু।’ টুইটারে লিখেছেন এলিজাবেথ টেলর। এদিকে সম্প্রতি প্রকাশিত একটি বইয়ের তথ্যমতে, এখনো সাবেক স্বামী রিচার্ড বার্টনকে মন থেকে মুছে ফেলতে পারেননি এলিজাবেথ টেলর। ওয়েবসাইট।