বিয়ে করছেন প্যারিস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোবিজ তারকা হিসেবে প্যারিস হিলটনের যত না পরিচিতি, তার চেয়ে বেশি খ্যাতি শৌখিন সমাজের বিশিষ্টজন হিসেবে। সম্প্রতি জোর গুঞ্জন উঠেছে, প্রেমিক ডুং রিনহার্টডকে তিনি বিয়ে করতে যাচ্ছেন। এ ব্যাপারে প্যারিসের বাবা-মা রিক ও ক্যাথি হিলটনের সঙ্গে নাকি ডুংয়ের আলাপও হয়েছে। ১৭ ফেব্রুয়ারি ঘটা করে প্যারিসের জন্মদিন উদ্যাপন করা হয়। বিয়ের ব্যাপারে প্যারিস ইন্টারনেটে তাঁর টুইটার পাতায় লেখেন, ‘এ ব্যাপারে আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে। তবে এ মুহূর্তে দুজন দুজনের সান্নিধ্যে সুখী। আমরা সত্যিই পরস্পরকে ভালোবাসি।’ ওয়েবসাইট।