বিয়ে করছেন রবি উইলিয়ামস
গায়ক রবি উইলিয়ামসের বিয়ের সবকিছু মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে। কনে আর কেউ নন, টেলিভিশন অভিনেত্রী আয়ডা ফিল্ড। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই এই দুজনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। বিয়ের স্থান হিসেবে দুজনেই বেছে নিয়েছেন লস অ্যাঞ্জেলসের একটি রোমান্টিক দ্বীপকে। সান্তা ক্যাটালিনা নামের এ দ্বীপটি ক্যালিফোর্নিয়া কোস্ট থেকে ২০ মাইল দূরে। বিয়ের পর সব হানিমুনপ্রেমীদের জন্য এ দ্বীপটি বিরাট আকাঙ্ক্ষার একটি স্থান।জানা গেছে, গত সপ্তাহে এ দুই তারকার বিয়ের দিনক্ষণ নির্বাচন নিয়ে উভয় পরিবারের ঘনিষ্ঠরা এবং তাঁদের দুজনের বন্ধুবান্ধবরা উপস্থিত ছিলেন।এ দুই তারকার প্রেমের খবর বহুদিন ধরেই চলে আসছিল। অবশেষে বিয়ের সিদ্ধান্তের মাধ্যমে ৩৬ বছর বয়সী রবির সঙ্গে ৩১ বছর বয়সী আয়ডার প্রেমের পূর্ণতা পাচ্ছে বলেও জানা গেছে।রবি উইলিয়ামস ও আয়ডা ফিল্ডের বিয়ের আয়োজনে উভয় পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবরাই শুধু থাকবেন বলে জানা যায়। আপাতত এ নিয়ে দুই তারকার কেউই মুখ খুলতে চাইছেন না।