বিয়ে করতে যাচ্ছেন বিবেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অক্টোবরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের নায়ক বিবেক ওবেরয়। পাত্রী ভারতের ব্যাঙ্গালোর শহরের নৃত্যশিল্পী। তিনি ভারতের নামকরা নৃত্যশিল্পী নন্দিনী আলভার মেয়ে। ২৮ বছরের প্রিয়াঙ্কা আলভা। জানা গেছে, প্রেম করে নয়, বাবা সুরেশ ওবেরয় ও মা নন্দিনী ওবেরয়ের পছন্দ করা মেয়েকেই বিয়ে করতে রাজি হয়েছেন ৩৪ বছরের বিবেক ওবেরয়। ঐশ্বরিয়া রাই বচ্চন, নীরু বাজওয়া, বিদ্যাবালনের সঙ্গে প্রেমে হাবুডুবু খেয়ে এবার একটু থিতু হতে চাইছেন বিবেক। তবে এ ব্যাপারে বিবেক ও তাঁর পরিবারের লোকেরা কেউই মুখ খুলছেন না।