বিয়ে করলেন অরল্যান্ডো ব্লুম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলীয় এক সুপার মডেলকে বিয়ে করেছেন অভিনেতা অরল্যান্ডো ব্লুম। ২০০৭ সাল থেকে মডেল মিরান্ডা কেরের (২৭) সঙ্গে দ্য লর্ড অব দ্য রিংস ছবির এই তারকার মন দেওয়া-নেওয়া চলছিল। সম্প্রতি তাঁরা বিয়ে করেছেন বলে গত মঙ্গলবার অরল্যান্ডোর প্রচার সম্পাদক জানিয়েছেন। তাঁদের বিয়ের খবরে বর-কনের দুই পরিবাই উচ্ছ্বাস প্রকাশ করেছে। গত মে মাসে ফোর্বস ম্যাগাজিন সর্বোচ্চ আয় করে এমন শীর্ষ ১০ মডেলের নাম প্রকাশ করে। ওই তালিকায় মিরান্ডার নাম নবমে ছিল। গত এক বছরে মিরান্ডা মডেলিং থেকে ৪০ লাখ ডলার আয় করেছেন। ওয়েবসাইট।