বিয়ে করলেন আতিফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাত বছর প্রেম করার পর অবশেষে আজ ২৮ মার্চ বুধবার দীর্ঘদিনের প্রেমিকা ও বান্ধবী সারা ভারওয়ানাকে বিয়ে করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলাম। পারিবারিকভাবে এ বিয়ে সম্পন্ন হয়েছে বলেই জানিয়েছে জি-নিউজ।গত ২৬ মার্চ মঙ্গলবার ফেসবুক অ্যাকাউন্টে বিয়ের তথ্য জানিয়েছিলেন জনপ্রিয় এ কণ্ঠশিল্পী। গতকাল ২৭ মার্চ পাকিস্তানের লাহোরে এ শিল্পীর মেহেদি অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল। ভক্তদের সবার কাছে দোয়া চেয়েছেন ‘তেরে লিয়ে’ খ্যাত এ শিল্পী।আগামীকাল ২৯ মার্চ লাহোরে আতিফ ও সারার বিয়ের অভ্যর্থনা অনুষ্ঠানটি দুই পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে অনুষ্ঠিত হবে।